প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৪:২

পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারের জেলেরা উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছেন। সোমবার সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরের হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জেলেরা নিরাপদে ফিরলেও ডুবে যাওয়া ট্রলার ও তাতে থাকা মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।
