প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:১৭

দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে মাদকের বিস্তার ঠেকাতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুধু মাদক বহনকারী ও সেবনকারীদের আটক নয়, মাদকের নেপথ্যে থাকা সরবরাহকারী ও ব্যবসায়ীদের চিহ্নিত করতেও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যেতে হবে।
