প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:১৪

কক্সবাজারের টেকনাফে শীলখালী চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল নামে এক চালককে আটক করেছে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (১২ আগস্ট) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেটকারটি শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়।
