প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:১৪

নীলফামারীর ডোমারে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ার পর বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো এবং রাতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করতে ডোমার থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস।
