
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ২১:৪০

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ অর্থসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বুধবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
