প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ২১:২২

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জুলাই মাসজুড়ে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে ৩৭০ জনের বেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিএমপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪৩ জন, নিয়মিত ও পূর্বের মামলার ১২৩ জন এবং বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশ, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাসহ বিভিন্ন আইনে ১০৪ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
