
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ২১:৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলজার হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর আহত ব্যক্তি বাদী হয়ে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

