সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৪:১০

শেয়ার করুনঃ
নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়কের নিচে অবৈধভাবে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই পাইপ ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে নদীভাঙনপ্রবণ এলাকার গুরুত্বপূর্ণ মহাসড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, খোজাখালি এলাকায় নদীর তীরজুড়ে একাধিক বালুর খোলা গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এসব বালুর খোলার অধিকাংশই কোনো ধরনের অনুমতি ছাড়াই মহাসড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ স্থাপন করেছে। স্থানীয়দের ভাষ্য, সর্বশেষ গত রোববার গভীর রাতে ‘বন্ধন ট্রেডার্স’ নামে একটি বালুর খোলা মহাসড়কের নিচে নতুন করে গভীর সুড়ঙ্গ তৈরি করে আরও একটি ড্রেজারের পাইপ বসিয়েছে।

স্থানীয়রা জানান, নলছিটি-বরিশাল আঞ্চলিক মহাসড়কটি জেলার অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন এ পথে যাত্রীবাহী বাস, ট্রাকসহ অসংখ্য ভারী যানবাহন চলাচল করে। সড়কের নিচে এভাবে সুড়ঙ্গ তৈরি করায় যেকোনো সময় রাস্তা ধসে বড় ধরনের দুর্ঘটনা এবং সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আরও

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে
অভিযোগের বিষয়ে ‘বন্ধন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী তানজীর হোসেন মহাসড়কের নিচে সুড়ঙ্গ তৈরির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাদের পক্ষ থেকে এমন কোনো কাজ করা হয়নি। তিনি আরও জানান, বালু ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি ব্যাংকেও কর্মরত রয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিজভী আহমেদ সবুজ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পাইপটি আগেই বসানো হয়েছিল এবং রাস্তার অপর পাশের পানি নিষ্কাশনের জন্য ব্যবহার করা হতো। তবে প্রশাসন বা সওজের অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। যদি ওই পাইপ ব্যবহার করে অবৈধভাবে বালু সরবরাহ করা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আল-আমীন বলেন, মহাসড়ক খুঁড়ে পাইপ বসানোর কোনো অনুমতি তাদের বিভাগ দেয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল দ্রুত পাইপ অপসারণ, সড়কের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নলছিটি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

এ সম্পর্কিত আরও পড়ুন

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে অবস্থান করে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর।  তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। হবিগঞ্জ ৫৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি আবাসিক হোটেলে ওঠেন সুশান্ত।

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

পটুয়াখালীর মহিপুর থানাধীন সদর ইউনিয়ন ও আলিপুর বাজার এলাকায় খাপড়াভাঙ্গা নদীর উপরে নির্মিত  সেতুর নিচে এবং জনসাধারণের চলাচলের জায়গা দখল করে একের পর এক দোকান নির্মাণের হিড়িক পরেছে। স্থানীয়দের দাবি, এসব দোকান নির্মাণের পর প্রতি দোকান ৬০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আবার দোকান বসিয়ে দেওয়া হলে সেখান থেকেও বছরে সর্বনিম্ন ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় সরাসরি জড়িত তিন আসামি ও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার একজনসহ চারজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে বয়স কম হওয়ায় আসামিদের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম

দেবীদ্বারে মাকে কুপিয়ে ভাতিজিকে আছড়ে হত্যা করল যুবক

দেবীদ্বারে মাকে কুপিয়ে ভাতিজিকে আছড়ে হত্যা করল যুবক

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নিজ মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে ও আছড়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ওই যুবকের ভাবিকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

ব্রাহ্মণবাড়িয়ার c অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। অনুমোদিত ১৭টি পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে কোনোরকমে পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হচ্ছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে এক

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন