
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৩:৫৫

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকা থেকে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
