প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৭:৩৭

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর, পিচুরিয়া ও কৃষ্ণপট্টি গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ বিঘা বোরো ও আমন আবাদি জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে রয়েছে। এতে প্রায় ২০০ কৃষক চরম দুর্ভোগে পড়েছেন। সময়মতো জমিতে চাষাবাদ করতে না পারায় তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন।
