প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:৫৪

ঝালকাঠি থেকে একজন রোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা রোগী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
