প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৬:৫৯

ঝালকাঠির নলছিটিতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

