
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৮:১৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনলাইন জুয়ায় পরিবারের প্রায় এক লাখ টাকা হারানোর ঘটনা আড়াল করতে সুজন মিয়া (২৬) নামে এক ব্যক্তি ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজের শরীরে ধারালো বস্তু দিয়ে একাধিক আঘাতও করেন। রাজনগর থানা পুলিশের তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। শুক্রবার জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
