
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২২:৩

বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে আগামী তিন মাস কোনো ধরনের ঋণের কিস্তি আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ।
