
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:১৯

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
