প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২১:২৯

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদীর তীব্র স্রোত ও ভাঙনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
