
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৫:২১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে তারা অবস্থান নেন।
