
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২২:২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
