প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:৪০

চলতি বর্ষায় যমুনা নদীর তীব্র ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে ভূঞাপুর-তারাকান্দি যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্লুইসগেট এলাকাও ঝুঁকির মুখে পড়েছে।
