প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১৯:৫৮

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় আট কেজি ওজনের একটি মূল্যবান কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে ‘লম্বু পোয়া’ বা ‘কালো পোয়া’ নামে পরিচিত মাছটি রোববার (৫ জুলাই) সকালে আলীপুর মৎস্য বন্দরের নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিরল ও উচ্চমূল্যের এই মাছ ধরা পড়ায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
