প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১৬:৫৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
