
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৯

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ১৮ ঘণ্টায় নদীর পানির উচ্চতা ২৬ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ শুরু করেছে এবং বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
