প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৪

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাকায় ঝিনাই নদীতে অবৈধভাবে চায়না জাল (চায়না দুয়ারী জাল) ব্যবহার করে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
