
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৩৯

উজানের ঢল ও টানা ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে শুরু করেছে। পানির চাপ বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বন্যা ও নদীভাঙনের শঙ্কায় নিরাপদ আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছেন।
