প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:৪৬

নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী ও অবিবাহিত বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন আত্রাই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
