প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৭

কক্সবাজারের টেকনাফে টানা ভারী বর্ষণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি সোমবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকায় উপজেলার টেকনাফ পৌরসভা, হ্নীলা, সদর ইউনিয়ন ও শাহপরীর দ্বীপসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি অবস্থায় পড়েছেন শতাধিক পরিবার।
