
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২০:৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষনবাজার-শমশেরনগর সড়কের একটি অংশ দখল করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি চক্র। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। একই সঙ্গে সড়কজুড়ে ছড়িয়ে থাকা বালুর কারণে নিয়মিত দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে।
