প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৯:৫৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর (ধাওয়া) থেকে কোকতাড়া গ্রামের একমাত্র সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হওয়া এই সড়ক দিয়ে মোটরসাইকেল, সাইকেল এমনকি পায়ে হেঁটেও চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে।
