
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:১১

দেশের উত্তরাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত এবং ভারতের অরুণাচল প্রদেশসহ উজান এলাকায় প্রবল বর্ষণের কারণে দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
