সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের যৌথ আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে আরো প্রায় ২০ হাজার গাছের চারা রোপন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, জামায়াত নেতা ফেরদৌস হোসেন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সমাজ সেবা কর্মকর্তা সামছুজ্জামান ও উপজেলা বন বিভাগের ডেপুটি রেঞ্জার সেকেন্দার আলী সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্তিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলার ৯০টি ওয়ার্ডে ২০০টি করে গাছের চারা রোপন করা হবে।