এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জাতীয়তাবাদি ওলামা দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন,হাকিমপুর পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রধান সহকারী মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইয়াসিন আলী,স্থানীয় কৃষক জনার্দন চন্দ্র,বিকাশ চন্দ্র সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা জানান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের আগামীর সবুজ নবায়ন ও বসবাস যোগ্য বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির হিসেবে মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের পরামর্শে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।