নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাত রামিমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। সকাল ৬টার দিকে শুরু হওয়া মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।
মিছিলের কারণে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে প্রায় ১০ থেকে ২০ মিনিট যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে সড়কে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।