টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড় শিলা গ্রামে নদীতে গোসল করতে নেমে মিম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মিম তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে কয়েকজন শিশু পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় একজন শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও মিম নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে মিমকে উদ্ধার করা হয়। তবে তাকে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।