প্রকাশ: ১২ জুন ২০২৬, ২১:২০

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন এলাকা থেকে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলন করে সড়ক নির্মাণকাজে ব্যবহারের অভিযোগে মহিবুল্লাহ নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়েছে।
