প্রকাশ: ৯ জুন ২০২৬, ১০:৫৩

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
