প্রকাশ: ৪ জুন ২০২৬, ২১:৫৮

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ থানার সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
