
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১২:৩৮

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং কুলাউড়া উপজেলার বিভিন্ন নদী ও পাহাড়ি ছড়া থেকে অবাধে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ, জনজীবন এবং অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইজারাবিহীন এসব বালুমহাল থেকে বেশি পরিমাণ বালু উত্তোলনে ব্যবহার করা হচ্ছে বোমা মেশিন এবং পরিবহনে বড় বড় ট্রাক। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
