
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১৭:৪৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
