
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১৫:২৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী দৌলতদিয়া ফেরিঘাটসহ আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
