
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:৪৯

আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আযহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছেন। ঘরমুখো মানুষের অন্যতম ভরসা দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। ফলে গত কয়েকদিন ধরে এ নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
