মঙ্গলবার, ২৬ মে, ২০২৬১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তায় ধরা পড়ল ভুয়া সাংবাদিক, ইয়াবা উদ্ধার

আমান উল্লাহ কবির
আমান উল্লাহ কবির, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৮:৪২

শেয়ার করুনঃ
টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তায় ধরা পড়ল ভুয়া সাংবাদিক, ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। সোমবার (২৫ মে) বিকেলে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৬ মে) বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে।

আটক ব্যক্তি মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি টেকনাফ উপজেলার সিকদারপাড়া গ্রামের মুহাম্মদ নুরের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশির উদ্যোগ নেন। এ সময় বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের নারকোটিক্স কুকুর ‘হেনরী’ও অভিযানে অংশ নেয়।

আরও

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ
তল্লাশির সময় মাইক্রোবাসের চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা চালান। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে গাড়িসহ তাকে আটক করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। ডগ স্কোয়াডের সহায়তায় মাইক্রোবাসের পিছনের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস ও একটি আইফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার স্বীকার করেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

মাদকবিরোধী_অভিযানভুয়া_সাংবাদিকইয়াবা উদ্ধার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

ঈদের আগের দিন জমজমাট আফতাবগঞ্জ পশুর হাট

ঈদের আগের দিন জমজমাট আফতাবগঞ্জ পশুর হাট

টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তায় ধরা পড়ল ভুয়া সাংবাদিক, ইয়াবা উদ্ধার

টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তায় ধরা পড়ল ভুয়া সাংবাদিক, ইয়াবা উদ্ধার

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আযহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছেন। ঘরমুখো মানুষের অন্যতম ভরসা দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। ফলে গত কয়েকদিন ধরে এ নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায়

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

দীর্ঘদিনের দখল, ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অসংখ্য খাল ও জলাধার তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এর ফলে জনসাধারণের চলাচল, কৃষি, মৎস্যসম্পদ, নদীর নাব্যতা এবং জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বর্তমান সরকারের খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পরিস্থিতির পরিবর্তনের আশা দেখছেন স্থানীয়রা। খাল উদ্ধার ও পুনঃখননের দাবিতে উপজেলার বিভিন্ন এলাকায় মানববন্ধন, লিখিত অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে

ঈদের আগের দিন জমজমাট আফতাবগঞ্জ পশুর হাট

ঈদের আগের দিন জমজমাট আফতাবগঞ্জ পশুর হাট

পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। আর এই সময়েই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে হাটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কোরবানির পশু কিনতে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে হাটে আসেন। হাট ঘুরে দেখা যায়, কেউ একা আবার কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে পছন্দের পশু কেনার জন্য এসেছেন।

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে

মান্দার ৯ যুবকের জানাজায় কান্নার ঢল

মান্দার ৯ যুবকের জানাজায় কান্নার ঢল

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ঈদের আনন্দে বাড়ি ফেরার পথে প্রাণ হারানো এসব তরুণের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার