অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভাস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে
সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও শোভাযাত্রা
আলোচনা সভায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেহেরুনা জামান, হোসাইন ডিউরিবেল পলিমানের প্রশাসনিক কর্মকর্তা মো. সুলতান আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, দ্রুত সেবাদান ও দক্ষতার মাধ্যমে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা বক্তব্যে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন সচেতনতামূলক, প্রশিক্ষণমূলক ও মহড়াভিত্তিক কর্মসূচি চলবে। তারা আরো বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক ও পদ্মা নদীর পাশে ফায়ার সার্ভিস হওয়ায় এখানে একটি ডুবুরি দল ও একটি এ্যাম্বুলেন্স আমাদের প্রয়োজন।