
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৪২

চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নগরের টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় সংলগ্ন ফ্লাইওভারের পিলারে আঁকা গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর স্থানীয় নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে যায়।
