প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৯:৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকের ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। গত ১৪ মে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক এখন ব্যক্তিগত ক্ষতির গণ্ডি পেরিয়ে সামাজিক ও পারিবারিক কাঠামোর জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে।
