
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৯:৩১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক কিশোরীকে (১৪) দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে কিশোরীর বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে দূরের একটি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় নাহিদুল ইসলাম নাফিজ (২০) নামে এক তরুণকে আটক করে রোববার সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে।
