প্রকাশ: ৫ মে ২০২৬, ১৬:৪৪

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে পরিচালিত এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে।
