প্রকাশ: ৩ মে ২০২৬, ১৯:৩২

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে মো. নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।
শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি রাজপথের একজন পরিচিত মুখ হিসেবে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, তিনি একজন ত্যাগী, সাহসী, মেধাবী ও সৎ ছাত্রনেতা হিসেবে ইতোমধ্যেই নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন দায়িত্ব পাওয়ার খবরে পাঁচবিবি ও জয়পুরহাটের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নাজমুল হাসানের নেতৃত্বে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল আরও সংগঠিত ও গতিশীল হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তারা আরও মনে করছেন, তার নেতৃত্বে কলেজ পর্যায়ের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সংগঠন আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।
ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেছেন।