
প্রকাশ: ৩ মে ২০২৬, ১০:১৫

গোয়ালন্দে একই পরিবারের চারজন বুদ্ধি প্রতিবন্ধী : জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন শিরোনামে ১মে শুক্রবার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইনিউজ৭১ এ সংবাদ প্রকাশ হলে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যান গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। তিনি পরিবারটির সহযোগিতায় ঘরের ছিদ্র টিনের চাল মেরামতের জন্য দুই বান্ডিল ঢেউটিন বিতরণ করেন এবং অসহায় পরিবারটিকে নগদ অর্থ, স্বাস্থ্য সম্মত সরকারি বরাদ্দকৃত টয়লেট স্থাপন করার আশ্বাস দেন।
