প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫

কক্সবাজারের টেকনাফ উপজেলা বর্তমানে অপহরণ, মানব পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। বিশেষ করে বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেরা এলাকা এবং হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গ্রামগুলোতে সাধারণ মানুষের জীবন চরম নিরাপত্তাহীনতায় কাটছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল গড়াতেই জনশূন্য হয়ে পড়ছে রাস্তাঘাট, দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট।
