
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২০:৫৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো নারী শিক্ষক না থাকায় প্রায় ৬০০ শিক্ষার্থী চরম সংকটে পড়েছে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত উপজেলার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়টিতে নারী শিক্ষক শূন্য থাকায় শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও শিক্ষাগত নানা সমস্যা তৈরি হচ্ছে।
